শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে প্রায় ১ লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো। তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তাদের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ৩০ হাজারের মতো সেনাবাহিনীর সদস্য আছে। নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য থাকবে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাব থাকবে। সর্বপরি প্রশাসন আছে। 

তিনি বলেন, তবে নির্বাচন শুধু তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যবে, তখন তাদের আর কেউ আটকাতে পারবে না। তার পরে হলো রাজনৈতিক দলগুলো। তাদের মধ্যে মতঐক্য তৈরি হলে নির্বাচন করতে খুবই সুবিধা হয়।  

তিনি বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। তবে এখনো কিছু অস্ত্র উদ্ধার হয়নি। চট্টগ্রাম অঞ্চলে একটু বেশি। ইলেকশনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। 

আসন্ন দুর্গা পূজায় আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধনের সমস্যা নেই। এটার পবিত্রতা যাতে রক্ষা পায়, সেটা ঠিক রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়