শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা খরচে জাপানে যাবে ১ লাখ কর্মী, প্রস্তুতি কতদূর?

বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে—সম্প্রতি স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারকের মাধ্যমে এই সুসংবাদ মিলেছে। আরও চমকপ্রদ তথ্য হলো, নির্বাচিত কর্মীরা বিনা খরচে পাড়ি জমাতে পারবেন জাপানে। তবে এমন সুবর্ণ সুযোগের ৪ মাস পার হলেও বাংলাদেশ কতটা প্রস্তুত তা নিয়ে উঠছে প্রশ্ন।

সাম্প্রতিক জাপান সফরে নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয় দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। এর আওতায় নির্ধারিত হয়েছে, আগামী পাঁচ বছরে প্রতি বছর গড়ে ২০ হাজার করে মোট এক লাখ দক্ষ কর্মী পাঠানো হবে জাপানে।

সমঝোতার চার মাস পেরিয়ে গেলেও মাঠপর্যায়ে গতি তেমন নেই। নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পরীক্ষামূলকভাবে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনো পুরোপুরি চালু হয়নি প্রশিক্ষণ কার্যক্রম।

ভাষা শেখার শুরু হবে একেবারে জিরো লেভেল থেকে, এরপর জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলবে কারিগরি প্রশিক্ষণ। শর্ত কঠোর—শুধু স্পেসিফায়েড স্কিল ওয়ার্কার (SSW) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বিনা খরচে যেতে পারবেন জাপানে।

ভাইস-প্রিন্সিপাল, জাপান ড্রিম একাডেমি (নরসিংদী), শোহরাব হোসেন মোল্লা বলেন: 'আমরা সীমিত পরিসরে প্রস্তুতি নিচ্ছি। তবে কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের অভাব থাকায় জোরালো কার্যক্রম চালানো যাচ্ছে না।'

রাজধানীর বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেও চলছে প্রস্তুতি। তবে সেটা মূলত ভাষা শিক্ষাকেন্দ্রিক। বিশ্লেষকরা বলছেন, বছরে ২০ হাজার কর্মী পাঠাতে গেলে ভাষা ও কারিগরি দক্ষতায় বিশাল প্রস্তুতির প্রয়োজন, যা এখনো দৃশ্যমান নয়।

এই সুযোগ কাজে লাগাতে হলে দেশের প্রশিক্ষণ অবকাঠামোকে ঢেলে সাজাতে হবে। ভাষা শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে'— বলেন জনশক্তি রপ্তানি বিশেষজ্ঞরা। সূত্র: জনকণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়