শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ, প্রাধান্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা

বাংলাদেশ ও তুরস্ক আজ মঙ্গলবার চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে। বৈঠ‌কে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ডেপুটি ফরেন মিনিস্টার (পররাষ্ট্রসচিব) এ বেরিস একিনিচ। তিনি দুই দি‌নের সফ‌রে গতকাল সোমবার ঢাকায় এসেছেন।

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌ক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে।

আলোচনায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান‌্য পে‌তে পা‌রে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাঁচ বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। 

সফরের প্রথম দিন সোমবার এ বেরিস একিনচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

আজ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়