শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

BDS জরিপে বদলে যাচ্ছে ভূমি রেকর্ড : যেভাবে নিশ্চিত করবেন নিজের জমির মালিকানা

বাংলাদেশে জমির মালিকানা নিশ্চিত করতে নতুন ডিজিটাল জরিপ (BDS – Bangladesh Digital Survey) কার্যক্রম চলমান। অনেকের দলিল থাকলেও খতিয়ানে নাম না থাকায় সরকারি রেকর্ডে মালিক হিসেবে স্বীকৃতি পাননি। এবার সেই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত গাইড।

যেসব জমির মালিকের দলিল আছে কিন্তু রেকর্ড নেই, তারা নতুন জরিপে নিজের নামে নাম তুলতে পারবেন। তবে শুধু দলিল থাকলেই হবে না, মালিকানা আইনি প্রমাণ দিয়ে জরিপ টিমকে দেখাতে হবে।

১. দলিল থাকা মানে কী?
দলিল হলো জমি কেনা বা প্রাপ্তির প্রমাণ (বিক্রয়, উপহার বা দান দলিল)। কিন্তু যদি খতিয়ানে নাম আপডেট না থাকে, সরকারি নথিতে মালিক হিসেবে স্বীকৃতি মেলে না। তাই রেকর্ড সংশোধন বা নতুন নামে এন্ট্রি করানো জরুরি।

২. নতুন জরিপে রেকর্ড কিভাবে হবে?

মাঠে জরিপকারী আসার সময়:

•অরিজিনাল দলিল ও সার্টিফায়েড কপি দেখাতে হবে

•খাজনার রসিদ, নামজারি কপি, দখলের প্রমাণ (চাষাবাদ, বসতবাড়ি, সীমানা) দেখাতে হবে

•উত্তরাধিকার সূত্রে মালিক হলে – উত্তরাধিকার সনদ ও বণ্টননামা দেখাতে হবে

৩. ধাপে ধাপে করণীয়:

•ধাপ ১: দলিল যাচাই করুন (সাব-রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফায়েড কপি নিন)

•ধাপ ২: খাজনা (ভূমি কর) আপডেট করুন (ইউনিয়ন ভূমি অফিসে জমা দিন)

•ধাপ ৩: নামজারি (Mutation) আবেদন করুন, দলিল, খাজনা রসিদ, মালিকানার ইতিহাস দিয়ে নামজারি করান

•ধাপ ৪: জরিপ টিমকে প্রমাণ দেখান (প্রয়োজনে পাড়া-প্রতিবেশী সাক্ষী রাখুন)

৪. আপত্তি উঠলে করণীয়:
কেউ যদি জমি তার বলে দাবি করে, জরিপের আপত্তি মামলার মাধ্যমে শুনানিতে অংশ নিন এবং প্রমাণ দেখিয়ে মালিকানা নিশ্চিত করুন।

৫. আদালতের আশ্রয়:
যদি জরিপে নাম না আসে বা বিরোধ মেটাতে না পারেন, জেলা জজ আদালতে Title Declaration Suit করে মালিকানা ঘোষণা নিতে পারেন।

৬. কেন এখনই করাবেন?
ডিজিটাল রেকর্ড (BDS) হয়ে গেলে পরবর্তীতে পরিবর্তন করা কঠিন। সঠিক সময়ে দলিল, খাজনা, নামজারি আপডেট না করলে মালিকানা নিয়ে সমস্যা হতে পারে।

সারসংক্ষেপ:

দলিল আছে কিন্তু রেকর্ড নাই?
জরিপে প্রমাণ (দলিল + খাজনা + নামজারি আবেদন + দখল) দেখাতে হবে। তাহলেই নতুন BDS জরিপে আপনার নামে রেকর্ড হবে। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়