শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের পর যেভাবে অমানবিক নির্যাতন করেছিল ইসরায়েলি বাহিনী, জানালেন শহিদুল আলম (ভিডিও)

আবারও ফিলিস্তিনে যাবেন বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। ইসরায়েলের কারাগারে বন্দি থাকার সময় অনশন করেছেন বলেও জানান তিনি।

শহিদুল আলম বলেন, ‘আমরা আবারও ফিলিস্তিনে যাবো এবং হাজারটা জাহাজ নিয়ে যাবো। যেহেতু গ্লোবাল লিডাররা যাবে না, আমরা অ্যাকটিভিস্টরা আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো এবং আবারও ফিলিস্তিনে যাবো।’

ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর দৃক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি থাকার অভিজ্ঞতা জানিয়ে দৃকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। আমাদের আটক করে জাহাজ থেকে নামানোর পর হাত পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটুমুড়ে বসানো হয়েছিল, সেখানে ইসরায়েলি বাহিনী আগে মূত্রত্যাগ করেছিল। সেই নোংরা জায়গায় আমাদের রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘এরপর আমার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। আমি যতবার সেটি তুলেছি ততবার আমার ওপর ইসরায়েলি বাহিনী চড়াও হয়েছে। নিজেদের মধ্যে কথা বলায় আমাদের দুজন সঙ্গীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে।’

শহিদুল আলম আরও বলেন, ‘ইসরায়েলের সবচেয়ে গোপন কারাগারে আমাদের রাখা হয়েছে। কারাগারে আমরা অনশন করেছিলাম। কোনও খাবার খাইনি। তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিনগান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত। তারা জোরে আওয়াজ করত, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত।’

দৃকের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘ফিলিস্তিনির গাজায় সমুদ্রের পথে এই যাত্রায় বাংলাদেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, উৎসাহ দিয়েছে, পৃথিবীর অন্যকোনও দেশ এতটা সাড়া দেয়নি। এমনকি সুমুত ফ্লোটিলা বিষয়ে প্রধাণ উপদেষ্টা ড. ইউনূসের সরব ভূমিকা দৃষ্টান্তমূলক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়