শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় নতুন নিয়ম, অন-অ্যারাইভাল ভিসার পরিবর্তে ইটিএ

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করেছে সে দেশের সরকার।

আগামী ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে।

নতুন নিয়মে ভ্রমণের আগেই অনলাইনে https://www.eta.gov.lk/slvisa/ ওয়েবসাইটে গিয়ে পর্যটকদের ইটিএ গ্রহণ করতে হবে। এতে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম-ঠিকানা, শ্রীলঙ্কা প্রবেশ ও প্রস্থানের তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। এর জন্য ফি লাগবে প্রায় ২১ মার্কিন ডলার।

এটিএ ছাড়াও যেকোনো যাত্রী ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দিতে পারবেন। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়