শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদ স্বাক্ষর: অনুষ্ঠানে এনসিপি থাকলে আরও ভালো লাগতো: আসিফ নজরুল

দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি পীড়া দিয়েছে তাকে।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।’

তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।’

এনসিপি ছাত্রনেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল বলেন, ‘তবে ওনারা বলেছেন যে আমাদের ঐকমত্য কমিশন আরও ১৫ দিন ফাংশন করবে, এর মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। আমি একজনের বক্তব্য দেখেছি যদি প্রয়োজন পড়ে তাহলে ওনারা পরেও স্বাক্ষর দিতে পারবেন।’

সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়