শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি: নিরপেক্ষতা, সাহস ও স্বচ্ছতার সঙ্গে ফেব্রুয়ারিতেই জাতীয় ভোট

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‌‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনকে যেনতেন হতে দেওয়া যাবে না। এটা পরিষ্কার যে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এতে কারও কোনো সন্দেহ নেই। এই নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না। কারও পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশনের ‘কমিটমেন্ট’ বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এফআইভিডিবি হলরুমে শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে খুবই সচেতন। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’ 

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদের (ইসি কর্মকর্তা) পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে। সাহসের সাথে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ, আনসারসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘কেউ এই নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করলে তাকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার ঘোষণা, তিনি যত বড় বাহাদুরই হোন না কেন, যত ক্ষমতাশালী থাকেন না কেন- নির্বাচন কমিশন কোনো কম্প্রোমাইজ করবে না। এবারের কনসেপ্ট হচ্ছে, আমাদের প্রিজাইডিং অফিসাররাই হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। আমরা তাদের বিষয়টি খুই গুরুত্ব সহকারে দেখছি।’ বক্তব্য শেষে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সিবিপিইপি প্রকল্পের আয়োজনে দ্য বেলট অ্যান্ড ড্রিপ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান ও মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেকারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান। এ সময় ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জেষ্ঠ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়