শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদনের সুযোগ বাংলাদেশ থেকে

বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস জানিয়েছে, আগামী ২ নভেম্বর থেকে বাংলাদেশে স্থায়ীভাবে শেনজেন ভিসার আবেদন নেওয়া শুরু হবে।

সোমবার (২০ অক্টোবর) দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়। 

আবেদন করতে ইচ্ছুকদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। দূতাবাস আরও জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসার প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকেই প্রক্রিয়াকরণের সময় গণনা শুরু হবে। 

ভিসা প্রক্রিয়াকরণের বিস্তারিত তথ্য জানার জন্য দূতাবাস আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করেছে। 

https://www.netherlandsworldwide.nl/visa-the-netherlands/schengen-visa/apply-bangladesh

  • সর্বশেষ
  • জনপ্রিয়