শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই শহীদের মেয়ে ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন কিশোরকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সাজাপ্রাপ্তদের মধ্যে দুই কিশোরকে পর্নোগ্রাফি আইনে আরও তিন বছর করে সাজা দেওয়া হয়েছে।

আজ বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জুলাই গণঅভ্যুত্থানের একজন শহীদ। তার বাবা গত বছর ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হন। আহত অবস্থায় ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। আর ভুক্তভোগী কিশোরীর মরদেহ গত ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় তাদের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রায়ের ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আল নোমান বলেন, মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। তিনজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী তাদের সাজা নির্ধারণ করা হয়েছে। পর্নোগ্রাফি আইনে দেওয়া তিন বছরের সাজা মূল সাজা শেষে কার্যকর হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আসামিদেরকে কড়া নিরাপত্তায় শিশু উন্নয়ন কেন্দ্র, যশোর থেকে আদালতে আনা হয়। সাজা ঘোষণার পর তাদেরকে আবার সেখানেই পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজশিক্ষার্থী কিশোরীকে রাস্তা থেকে তুলে পাশের একটি বাগানে নিয়ে যায় তিন কিশোর। সেখানে তাকে ধর্ষণ করে এবং ওই দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলের হুমকি দেয়। এই ঘটনার পরদিন ভুক্তভোগী নিজে দুমকি থানায় মামলা করে।

তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষে আদালত আজ রায় দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়