শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে রিটার্ন দাখিলের আবেদন সময়সীমা বাড়াল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারা করদাতাদের আবেদন করার সময়সীমা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক বিশেষ আদেশে জানানো হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে যেসব স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করতে পারবেন।

আদেশে বলা হয়েছে, করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার অনুমোদন দিলে তিনি কাগজপত্রে (পেপার রিটার্ন) আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে এই আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি কর বছরে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হলেও কিছু করদাতা এখনও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ভুগছেন। তাদের সুবিধার্থেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়