শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার: আইন উপদেষ্টা

মনিরুল ইসলাম : আগামী এক সপ্তাহের মধ্যে  রাজনৈতিক দলগুলোকে গণভোট বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলো নিজ উদ্যোগে আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

আজ সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।  

প্রধান উপদেষ্টার কার্যালয়ে  ব্রিফিংয়ে তিনি  বলেন, ‘বিগত ১৫ বছর রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থেকেছে। তারাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার মতো সিদ্ধান্ত দেবে।

আইন উপদেষ্টা বলেন, ‘গণভোট কবে হবে, বিষয়বস্তু কী হবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন বলে উপদেষ্টা পরিষদ মনে করে। স্বীয় উদ্যোগে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের। দরকার হলে আগামী ১ সপ্তাহের মধ্যে তাদেরকে আলোচনায় বাসার আহ্বান জানিয়েছে সরকার। বর্তমান প্রেক্ষাপটে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুর্নব্যক্ত করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়