শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৩:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ​আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।

​সকাল ১০টায় টিটিসি পরিদর্শনে এসে তিনি কেন্দ্রের বিভিন্ন চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় কেন্দ্রের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি নিবিড় নিষ্ঠা দেখে তিনি তার গভীর সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে নিজের অনুভূতি প্রকাশ করে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “টিটিসিতে সবাই এত নিষ্ঠার সঙ্গে কাজ করছে দেখে খুব ভালো লাগল। রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।”

পরিদর্শনকালে একজন সাংবাদিক আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা তা সযত্নে এড়িয়ে যান। তিনি বলেন, “ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এসব বিষয়ে আমার... আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে আসছি। পরে কথা হবে।”

​পরিদর্শনের সময় ড. আসিফ নজরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার সহ টিটিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়