শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করলেও, এই স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে না। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নতুন পে স্কেলের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই গ্রহণ করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারই বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব নেবে।

এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পরবর্তীতে নির্বাচিত সরকার পর্যালোচনা ও কার্যকর করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়