শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ারুল

এল আর বাদল : অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। আজ (সোমবার) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ---- বাসস

নির্বাচন কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এককভাবে কেউ ভালো নির্বাচন করতে পারে না—সম্মিলিত প্রয়াসে সফল করতে হবে।

কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতের দায়িত্ব আপনাদের হাতে। দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ, ভয় বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না। নির্বাচন ব্যবস্থাপনা হচ্ছে জাতির প্রতি দায়বদ্ধতা। এটি সম্মানের বিষয় তাই সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়