শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘গাড়ি বোমা’ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ।

ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটারে) থেকে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন।

সোমবার (১১ সন্ধ্যায়) নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

এ ঘটনার পর সোমবার রাতে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এক্স অ্যাকাউন্ট লেখেন, “আজ সন্ধ্যায় দিল্লির লালকেল্লাতে গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় আমি ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আমার সহকর্মীরা গভীর শোক ব্যক্ত করছি।”

তিনি আরও লেখেন, “এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ও তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সহমর্মিতা থাকবে।”

“বিচলিত করার মতো এই সময়ে বাংলাদেশ সব সময়ের মতো ভারতের পাশে থাকবে”, লেখেন তিনি।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এই পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ট্যাগ করেন।

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে গত এক বছরেরও বেশি সময় ধরে শীতলতা চলছে। সেই পটভূমিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।

কয়েক মাস আগে গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যুর ঘটনায়ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারতকে শোক ও সমবেদনা জানানো হয়েছিল। মানবিকতার প্রশ্নে কূটনৈতিক অস্বস্তি তখনও কোনও বাধা হয়নি।

সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ইস্যুতে দিল্লি ও ঢাকা যে একই ভাবধারার শরিক; হাইকমিশনারের বার্তার মধ্য দিয়ে সেটি প্রতীয়মান হলো বলেও আঞ্চলিক ভূরাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়