শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম: সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের কানাডীয় সংসদীয় প্রতিনিধি দল আজ (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আপনারা এমন সময়ে এসেছেন যখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে— তরুণদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর এখন আমরা জাতির জন্য ঐতিহাসিক নির্বাচন প্রস্তুত করছি।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “আট বছর কেটে গেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই সমাধান হলো তাদের নিজ দেশে প্রত্যাবাসন— এর কোনো বিকল্প নেই। প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে, তাদের অনেকেই নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে, কিন্তু তারা জানে না তাদের দেশ কোনটি। এখন তহবিল সংকট এই মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে।” তিনি রোহিঙ্গাদের প্রতি অবিচল সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানান।

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি দেবেন। তিনি বলেন, “রোহিঙ্গা সংকট অত্যন্ত গুরুতর। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে।” অধ্যাপক ইউনূসের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ (ডন ভ্যালি ইস্ট), সংসদীয় সচিব ও পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সমীর জুবেরি, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম মাহবুব, গেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও আহমেদ আতিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।

এমপি সমীর জুবেরি বলেন, “আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্কের বহুমুখীকরণে কাজ করছি। বাংলাদেশ ও কানাডার মধ্যে মানুষে মানুষে গভীর সম্পর্ক রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফর করেছেন— লক্ষ্য ছিল বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণ ও বৈচিত্র্য আনা।”

বৈঠকে উভয় পক্ষ তৈরি পোশাক, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্য সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, বাংলাদেশের ক্রমবর্ধমান রফতানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়