শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলপথের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি প্রতিরোধে সড়কের কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রেলপথেও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এই নির্দেশ দেয়া হয়। এতে সই করেছেন মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।

চিঠিতে সই করেছেন, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলস্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন।
 
 এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়