শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের শর্ত ব্যয় নিয়ন্ত্রণ—মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “জনগণ চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত হবে।” তিনি জোর দিয়ে বলেন, “জনগণ মনে করে নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো মুশকিল হবে।”

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, “নির্বাচন এখন অবধারিত ঘটনায় পরিণত হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। তার মতে, নির্বাচনের ফলাফল আগামী দিনে বাংলাদেশের পরিবর্তনের প্রচেষ্টাকে আরও গতিময় করবে।

তিনি বলেন, “আগে নেতারা বলত, জনগণ শুনত। এ পরিস্থিতির পরিবর্তন চায় জনগণ।” তিনি জানান, নাগরিক সমাজের প্রত্যাশা হলো, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করা হবে।

প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শসভার মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় আগামীর নির্বাচিত সরকারের প্রতি সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা উঠে আসে। উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়