শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৩:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনার রায় ঘোষণার আগে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেক বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি কেকটেল ছোড়া হয়। এতে আহত হন একজন।
 
 এদিকে, রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে।
 
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
 এর বাইরেও যেকোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়