শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার বিকেলে এক বেতার বার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির দুজন উপপুলিশ কমিশনার। ওই বার্তায় সব পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তাজনিত সতর্কতা অবলম্বন ও তৎপর থাকতে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হলে, হামলা হলে, বাসে আগুন দিলে আমি এই নির্দেশনা আইনগতভাবে দিতে পারি।’

‎জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার।

এই ‎রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকেরা ছড়াচ্ছে গুজব, উসকানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা।

এরই মধ্যে ‎দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুরসহ অন্তত চার জেলায় বিক্ষোভ কর্মসূচি করে আওয়ামী লীগ। এসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

‎এর আগে গত বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আগামীকাল রায় ঘোষণার দিন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি; যা নিয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ।

অবশ্য ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছি। কেউ নাশকতা করতে এলে তাদের ছাড় দেওয়া হবে না।’

১১ নভেম্বর সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’

সিএমপি কমিশনারের ওই নির্দেশনার পরদিন উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়