শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, রায়ের আগে ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরকে হুমকি

রবিবার (১৬ নভেম্বর) রাত থেকে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমের সব সদস্যকে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে।

প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রবিবার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে এবং অকথ্য গালিগালাজ করা হয়।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়