শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। প্রতি মাসে হত্যাকাণ্ড ঘটেছে গড়ে ২০টি। তবে এ পরিসংখ্যানের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, রাজধানীতে মাসে গড়ে ১৯-২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি নবজাতকের লাশ উদ্ধার হলেও সেগুলো খুনের মামলা হিসেবে রুজু করা হয়।

তবে হত্যাকাণ্ডের এই পরিসংখ্যানকে সহনীয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংগঠিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়