শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর

পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর । এখন থেকে নতুন নম্বর  (টোল ফ্রি) ‘১৬৬৯৯’।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। 

সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘১৬৪৩০’ হেল্পলাইন নম্বরের মাধ্যমে দেশের জনগণের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য বিনামূল্যে আইনি পরামর্শ দিয়ে আসছে। সংস্থার এই কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে আইন উপদেষ্টার অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে পূর্বের ‘১৬৪৩০’ হেল্পলাইন নম্বরটি পরিবর্তন করে সহজে ধারণযোগ্য ‘১৬৬৯৯’ (টোল ফ্রি) হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই হেল্পলাইনের মাধ্যমে জনগণ সহজেই লিগ্যাল এইড অফিসের তথ্য, আইনি পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে জানতে পারবেন। এর ফলে আইনি সেবা গ্রহণ আরও সহজ হবে এবং জনগণের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রম সচেতনতা বৃদ্ধি পাবে।

এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব দেশীয় ও আন্তর্জাতিক সরকারি বেসরকারি সংস্থাকে জানানো যাচ্ছে যে, সংস্থার পূর্বের হেল্পলাইন নম্বরটি পরিবর্তন করে সহজে স্মরণযোগ্য হেল্পলাইন নম্বর ‘১৬৬৯৯’ (টোল ফ্রি) চালু করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়