শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আরও দুই ভাড়াটে খুনি গ্রেপ্তার: র‍্যাব

‎রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার দুজন হলেন সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেন (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজন।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে র‍্যাব-৪-এর সূত্রে এই তথ্য জানা যায়। ‎

র‍্যাব-৪ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেনকে (৩০) ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই ভাড়াটে খুনি। ‎

আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এই দুজনের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী।

গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন আসে। পরে ওই তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাতটি গুলি করে। এ সময় আশপাশের লোকজন মো. জনি ভূঁইয়া নামের একজনকে আটক করেন।

পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তাঁর অনুসারীরা দোকানে ঢুকে সাতটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়