শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০২:১৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ

এশিয়ার প্রথম দেশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও–এর ১০টি মৌলিক দলিল অনুমোদন করেছে। যুগান্তকারী এই অনুমোদনের কারণে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

জেনেভায় আইএলও সদর দপ্তরে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হৌংবোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ তিনটি কনভেনশন অনুমোদনের দলিল হস্তান্তর করে।

অনুমোদিত দলিলগুলোর মধ্যে রয়েছে—১. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশন, ১৯৮১ (নং ১৫৫); ২. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশনের জন্য প্রচারমূলক কাঠামো, ২০০৬ (নং ১৮৭) এবং ৩. সহিংসতা ও হয়রানি প্রতিরোধ কনভেনশন, ২০১৯ (নং ১৯০)।

এই কনভেনশনগুলোর অনুমোদন সকল শ্রমিকের জন্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের প্রতি দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।

বিশেষত, ১৯০ নম্বর কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে স্থান পেল। ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ গৃহীত হওয়ার পরপরই আইএলও’র দলিল অনুমোদন করা হয়। 

এর মাধ্যমে জাতীয় আইনকে আন্তর্জাতিক মানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। নতুন এই অধ্যাদেশ কর্মক্ষেত্রে বৈষম্য, সহিংসতা ও হয়রানি নিষিদ্ধ করে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে শ্রমিকদের নিরাপত্তা শক্তিশালী ও অধিকার নিশ্চিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়