শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার (২২ নভেম্বর) ৯ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সদরে। লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে

এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান তাহিরপুর পল্লী বিদ্যুতের এজিএম মো. আলাউর হক।

তাহিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশের গাছের ডালপালা অপসারণের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তাহিরপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

তাহিরপুর পল্লী বিদ্যুতের এজিএম আলাউর হক সরকার বলেন, লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ বন্ধ রাখা অপরিহার্য। এসময় গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।

এদিকে, সুনামগঞ্জে ৩৩ কেভি লাইনের কাজের জন্য সকাল ৮টা থেকে দুপর ১২টা পর্যন্ত চার ঘণ্টা সুনামগঞ্জ সদর আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়