শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ভোট, তিন দিনে ৮ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে নির্বাচন কমিশন কর্তৃক চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে অভূতপূর্ব সাড়া মিলেছে। উদ্বোধনের প্রথম তিন দিনের মধ্যেই বিশ্বের ২৯টি দেশ থেকে মোট ৮ হাজার ২০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৫৮১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬২০ জন।

এই তিন দিনে নিবন্ধনকারীদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী, যেখানে দক্ষিণ কোরিয়া থেকে ৩ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন এসেছে জাপান থেকে, যার সংখ্যা এক হাজার ৪৫ জন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে এক হাজার জন, চীন থেকে ৬৫৬ জন, মিশর থেকে ২২৫ জন এবং লিবিয়া থেকে ১৫৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) এই অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

বাকি দেশগুলোতে থাকা প্রবাসী ভোটাররা ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। প্রতিটি অঞ্চলের জন্যই পাঁচদিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে।

পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তারা নিবন্ধন করতে পারবেন। বাদ পড়া প্রবাসীরাও এসময় নিবন্ধন করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়