শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ, ভোগান্তিতে গ্রাহক!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্তকরণ ও প্রিন্ট কার্যক্রম শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম। তিনি বণিক বার্তাকে জানান, আজ বিকাল ৪টা থেকে এনআইডি সংশোধন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনআইডি সংশোধন কার্যক্রম চালু থাকবে নাকি সাময়িক বন্ধ থাকবে, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসি সূত্রে আরো জানা গেছে যে, এরইমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং প্রিন্টের কাজ শুরু হচ্ছে। এ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এনআইডি সংশোধন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়