শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার উদ্যোগ পাকিস্তান সরকারের

যুগান্তর: ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র আহ্বান করেছে। সোমবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমধ্যম দ্য ডন।

ডন জানিয়েছে, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।

প্রতিবেদন অনুসারে, করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য’ এক লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে ‘পৃথক সিল করা দরপত্র’ আহ্বান করা হয়েছে। 

দরপত্র অনুসারে, চাল ‘পাকিস্তানে উৎপাদিত সবশেষ ফসলের মজুদ’ থেকে সরবরাহ করতে হবে এবং কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।

পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি (সরকার পর্যায়ে) বাণিজ্য শুরু করে।

কয়েক দশকের অস্থির সম্পর্কের পর, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়