শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপির মতো ওসি নিয়োগও হবে লিটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জেলাগুলোর আইনশৃঙ্খলা বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের লটারি করা হয়েছে। এ ক্ষেত্রে মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। এসপিদের মতো ওসি নিয়োগও হবে লিটারির মাধ্যমে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। যদি কেউ দুর্নীতি পেয়ে থাকে সেটা প্রচারের অনুরোধ করছি। উপদেষ্টা হিসেবে আমার দুর্নীতি পেলেও প্রচার করতে হবে।

উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারে সে চেষ্টা করছে সরকার।  কোনোভাবেই সারের দাম আর বাড়বে না, অন্তত এই সরকার থাকা অবস্থায় কৃষকের সার নিয়ে ভোগান্তি হবে না। কিছু ব্যবসায়ী সারের দাম বাড়ার জন্য কৃত্রিম সংকট তৈরি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগেও কোনো বাণিজ্য হবে না। এখানেও যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়