শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার মামলাটি করেন।

মামলার বাদী হোসাইন মোহাম্মদ আনোয়ারের জবানবন্দি গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন এবং দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী মো. মাহমুদুল হাসান জানান, ইসলাম ধর্ম অবমাননার দায়ে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলার আবেদন করা হয়েছে।
 
তিনি আরও বলেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিয়ে হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি ও বিধান। বিবাদী সানজিদা ইসলাম তুলি মুসলমানদের বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন। তাই এ মামলা করা হয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়, পবিত্র কোরআনের সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন। অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) এপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’-এর ধারা (২) অনুযায়ী বিয়ে, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে ইসলামি শরিয়াহ আইন প্রযোজ্য হবে।

অভিযোগে আরও বলা হয়েছে, ‘বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়