শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে  ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের  আকাঙ্ক্ষার একটি বাস্তব উদাহরণ।

প্রধান পর্যবেক্ষক ইজাবস এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত। যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়