শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে ফের টানাপোড়েন, নতুন উত্তেজনা

মহসিন কবির: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনে অভিযোগে ভারতের কিছু হিন্দুত্ববাদী দল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ করছে। ২৩ ডিসেম্বর সকাল থেকে বিক্ষোভ শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাইকমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকার ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। বন্থ ছিলো ভিসা সেন্টার। নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম আজ (রোববার, ২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিক্ষোভ, হাইকমিশনারকে হত্যার হুমকি এবং প্রধান উপদেষ্টার কুশপুতুলে আগুন দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত রোববার বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার বেশ ভেতরে। সে পর্যন্ত হিন্দু চরমপন্থি সংগঠনের ২৫ জনের দলকে যেতে দেওয়া হয়েছে।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে ভারতের প্রেসনোটে যা বলা হয়েছে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশ প্রত্যাখ্যান করে। কারণ, যত সহজভাবে উত্থাপন করা হয়েছে, বিষয়টি এত সহজ নয়। এমনটা নয়, হাইকমিশন বাইরে কোনো জায়গায় বা কূটনৈতিক এলাকার শুরুতে অবস্থিত।

তিনি বলেন, তারা (ভারত) বলছে, ২০-২৫ জনের একটি দল, সংখ্যা কমবেশি হতে পারে, সেটা কথা নয়। ২৫ জনের একটা হিন্দু চরমপন্থি সংগঠনের একটি দল এতদূর (বাংলাদেশ হাইকমিশন) পর্যন্ত আসতে পারবে কেন, সুরক্ষিত একটি এলাকার মধ্যে! তার মানে, তাদের আসতে দেওয়া হয়েছে। সাধারণত আসতে পারার কথা নয়।

ভারতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার কার্যালয়ে সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ জানাতে আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদীদের ভাঙচুরের বিষয়টি আলোচনায় তোলা হয়।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাসে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে নিন্দা জানায়। এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ন করে।

বাংলাদেশ সরকার ভারতকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, ভারত সরকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে। এতে কূটনৈতিক কর্মকর্তা ও স্থাপনার মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত হবে।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে খুনের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সরকারের পক্ষ থেকে  আবরার ময়মনসিংহে গিয়ে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিপু চন্দ্র দাসকে গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে, পরে মহাসড়কের আইল্যান্ডে মৃতদেহ ঝুলিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিলো।

ডেপুটি হাই কমিশনের প্রায় দুশো মিটার দূর পর্যন্ত মোট তিনটি ব্যারিকেড দিয়েছিল পুলিশ। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই পুলিশের সাথে বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কি শুরু করে, এক পর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে তারা। এরপর দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে।

ভারতের রাজধানী ন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গি দল ফের বিক্ষোভ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হওয়ার পর শতাধিক মানুষ হাইকমিশনের সামনে জড়ো হয়। তারা বাংলাদেশ বিরোধী স্লোগান নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালায়।

বিক্ষোভের কর্মসূচি সামনে রেখে সকাল থেকে বাংলাদেশ হাইকমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থ্যা জোরদার করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ হাই কমিশন সংলগ্ন পুরো এলাকায় তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে রাভা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েক দিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মূল কারণ হিসেবে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের হত্যাকাণ্ডকে উল্লেখ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়