শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কবার্তা

বাসস: লটারির মাধ্যমে কারা বন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’-এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। বাস্তবে এটি সম্পূর্ণ প্রতারণামূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় কোথাও নেই। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। 

পাশাপাশি এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়