শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন যে, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, অ্যাটর্নি জেনারেল (অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান) ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।  শিগগির রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।

তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়