শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম

আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেকোনও মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। নির্বাচনকেন্দ্রিক কোনও ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দেন আইজিপি।

বাহারুল আলম বলেন, প্রাক-নির্বাচনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও বাড়াতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করতে হবে।

আইজিপি বলেন, পুলিশের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করে দ্রুত আদালতে সোপর্দ করারও নির্দেশনা দেন তিনি।

এছাড়া থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়ে আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে সাধারণ জনগণ এ বিষয়ে আরও উৎসাহিত হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা। পুলিশ সদর দফতরে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (গোপনীয়) মো. কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়