শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়। সেই বার্তা পেয়ে সোমবার রাতেই দেশে এসেছেন রিয়াজ হামিদুল্লাহ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পাওয়ার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশে ফেরার প্রস্তুতি নেন। সোমবার রাতেই তিনি ঢাকায় এসেছেন। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসা সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এরই মধ্যে ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে।

আর গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। এরপর গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই পরিস্থিতিতে দিল্লি থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়