শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বাংলাদেশ হাইকমিশনে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

আজ সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন পরিদর্শন করেন পাক প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাৎ, শোকবইয়ে স্বাক্ষর এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন শেহবাজ শরিফ।

শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন  পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া জনসেবায় নিজেকে নিবেদিত রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবে আখ্যায়িত করে শাহবাজ শরিফ বলেন, তিনি এমন একটি প্রেরণাদায়ী ও স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেগম খালেদা জিয়ার পরিবার, তার অনুসারী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।

এসময় পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়