শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিসহ স্বৈরাচারের সহযোগীদের মনোনয়ন বাতিলের দাবি: হাইকোর্টে রিট

জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য। জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থি দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, একাধিক গ্রুপ ও পাল্টাপাল্টি বৈধতা দাবি জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। কে দলের প্রকৃত চেয়ারম্যান, কে মনোনয়নপত্র দেওয়ার আইনগত ক্ষমতা রাখেন-এই বিষয়গুলো অতীতেও নির্বাচন কমিশন ও আদালতে নিষ্পত্তির জন্য গড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়