শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯৫ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: সাইদুর রহমান

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম সরকার নির্ধারণ করবে, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

ডা. সাইদুর রহমান বলেন, ‘অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে। এই পদক্ষেপ বাংলাদেশের মানুষের ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘দেশের বাইরের জন্য পিপিপি দেখে কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে মূল্য নির্ধারণ করবে সরকার। আন্ডার পেটেন্ট, আউট অব পেটেন্টের জন্য আলাদা ক্যাটাগরি হবে।’
  
আগামী কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
 
তিনি বলেন, ‘একটা টাস্কফোর্স গঠন করা হয়েছিল। যারা ওষুধ তৈরি ও বিপণনের সঙ্গে জড়িত সব স্টেক হোল্ডারের সঙ্গে তারা আলোচনা করেছে। ড্রাগ প্রাইস অথোরিটি হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে এটা অথোরিটি হয়ে ওঠবে। ফলে ওষুধ প্রাপ্তিতে বাধাগুলো কেটে যাবে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়