শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসি’তে আপিল আবেদন চারদিনে  জমা পড়ল ৪৬৯টি, শুক্রবার শেষদিন

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বৃহস্পতিবার আপিল কার্যক্রমের চতুর্থ দিনে ইসি’র স্থাপিত বুথগুলোতে মোট ১৭৪টি আবেদন জমা পড়েছে। এর ফলে গত চারদিন মিলিয়ে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯টিতে। এর মধ্যে প্রথমদিন ৪২টি, দ্বিতীয়দিন ১২২টি, তৃতীয়দিন ১৩১টি এবং চতুর্থদিনে ১৭৪টি।

আজ শুক্রবার আপিল আবেদনের শেষদিন। বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ ইসিতে গিয়ে আপিল করতে পারবেন। আগামীকাল শনিবার আপিল আবেদনের উপরে শুনানি শুরু হবে। 

ইসির সূত্রমতে, আবেদনের ক্রমানুসারে শুনানি নেবে ইসি। প্রথমিদিনে ১ থেকে ৭৩টি পর্যন্ত শুনানি নেওয়া হতে পারে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিচ্ছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছেন। 

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। কুমিল্লা অঞ্চল থেকে একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে চারটি আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য যে, আপিল আবেদন গ্রহণ আজ ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আবেদনের শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়