শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের সঙ্গে  পরিচয়পত্র পেশের প্রস্তুতি নিয়ে আলাপ করবেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিসেন্টসেন। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্যই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান।

গত ৯ জানুয়া‌রি মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়