শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

একইসঙ্গে হাইকোর্টে আগে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

এর আগে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, খেলাপি ঋণের তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ছিল। পরবর্তীতে এটাকে চ্যালেঞ্জ হাইকোর্টে তিনি মামলা করেছিলেন।

গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তালিকার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ৫ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে। আট জানুয়ারি ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর  আবেদনকারী (মঞ্জুরুল আহসান মুন্সী) গতকাল নিয়ম অনুসারে খেলাপি ঋণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা (প্রায় দেড়কোটি টাকা) সেটি প্রিমিয়ার ব্যাংকে পরিশোধ করেছেন।

এখন প্রিমিয়ার ব্যাংকের খেলাপির তালিকায় তিনি নেই। এর ধারাবাহিকতায় চেম্বার আদালতের স্টে তুলে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে স্টে কন্টিনিউ রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন। সূত্র: বাংলা নিউস ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়