শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার

বাংলাদেশকে সুখবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

বৃহস্প‌তিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার।

এ ঘটনায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন কালবেলাকে বলেন, বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তবে দেশ থেকে আসা পণ্যগুলো আন্তর্জাতিক মানের কিনা, ট্রেডমার্ক, ওজন ইত্যাদি প্যাকেটের গায়ে যুক্ত আছে কিনা বাংলাদেশ সরকারকে ভালো করে খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, এর আগে কুয়েত সরকার স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগ দেখিয়ে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়