শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন; যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে গণভোটের প্রচারণার অংশ হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে এক ভিডিও বার্তা দেন তিনি। এসময় তিনি গণভোটে হ্যাঁ বিজয় হলে রাষ্ট্র কাঠামো কেমন হবে তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে নিজের প্রত্যাশিত দেশ গড়তে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান।

 প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত দেশ গড়ার সুযোগ এসেছে তার বাস্তবায়ন হবে গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্যে আমরা এরইমধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐকম্যতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন।
 
বৈষম্য ও নিপীড়নের বিপরীতে সনদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নীপিড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। সরকার ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তেনের জন্য জনগণের সম্মতি নিতে হবে।
 
 এতে আরও বলা হয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা র্নিবাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদের নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়