শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগ করাকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ‘কড়াকড়ি’ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা গেছে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবিসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জও রয়েছে। এ কারণে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্বাচনের আগ পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়