শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। এই মাসের ২৮ তারিখ এই প্রস্তাব জমা দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৫ জানুয়ারি)  চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট দিন।মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, জুলাই সনদে বিসমিল্লাহ নাই।আগামী ১২ তারিখে হ্যাঁ দিয়ে দেশ এগিয়ে নিবেন। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ। তাই ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিতে হবে। গুম খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে হ্যাঁ ভোট জরুরি। দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে। 

তিনি আরও বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। হ্যাঁ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে। এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়