শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

"না" ভোটের প্রচারে জুলাই শহীদদের পরিবার নিরাপত্তাহীন বোধ করছে

মনিরুল ইসলাম : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সমাজের বিভিন্ন শক্তিশালী বলয় থেকে যেভাবে 'না' ভোটের প্রচারণা শুরু হয়েছে তাতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ইনসিকিরিটি ফিল করছেন। 

আজ মঙ্গলবার  সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাৎকালে তিনি এ শংকার কথা জানান।

এ সময় জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে আসন্ন গণভোটে ভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়।

কার্যক্রমের মধ্যে রয়েছে ' শহীদ পরিবারের পক্ষ থেকে প্রেস কফারেন্স, ঢাকায় সমাবেশ, অন্যান্য  বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের প্রচারপত্র বিলি, মাইকিল প্রভৃতি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, যাঁরা   জীবনের বিনিময়ে বাংলাদেশের জন্য একটি আলোকিত আগামী আনতে জীবন উৎসর্গ করেছেন তাঁরা জাতির চিরন্তন প্রেরণার উৎস।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এসময় উপস্থিত ছিলেন। 

জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামীন এর পিতা মো. মহিউদ্দিন, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির  হোসেন, শহীদ শাহরিয়ারের পিতা মো. আবদুল মতিন, শহীদ রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক, শহীদ আবদুল্লাহ'র ভাই মো. গাউছ উল্লাহ, শহীদ মোস্তাসির এর পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আব্দুল হান্নানের ছেলে সাইফ আহমেদ খান, শহীদ জোবায়ের এর পিতা মো. কামাল উদ্দিন, শহীদ ফাহমিন এর মাতা কাজী লুলুল মাখমিন, শহীদ নাইমার মাতা আইনুন নাহার, শহীদ সোহেলের স্ত্রী মরিয়ম খানম, এবং শহীদ মনিরের মেয়ে রুফাইদা ইসলাম চাঁদনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়