শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

একুশে পদক ঘোষণা, পাচ্ছেন যে ১০ জন  

মনিরুল ইসলাম: ২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (ব্যান্ড দল ওয়ারফেজ) এই পদক প্রদান করা হচ্ছে। পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 


পদক পাচ্ছেন যারা 


এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন— 

চলচ্চিত্র: দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। 

সাংবাদিকতা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। প্রফেসর মো: আব্দুস সাত্তার। 

স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। 

লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার।

শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার। 

ভাস্কর্য: তেজস হালদার যস। 

নৃত্য: অর্থি আহমেদ।  

এছাড়া সঙ্গীতে (দলীয়): জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-এর নাম এই পদকের জন্য ঘোষণা করা হয়েছে। 

প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়